advertisement
advertisement

খাদ্য মজুত ও বিতরণ বাড়ানোর পথ কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
খাদ্য মজুত ও বিতরণ বাড়ানোর পথ কী

একদিকে দারিদ্র্য বাড়ছে, অন্যদিকে খোলাবাজারে টিসিবি পণ্যের বিক্রি বন্ধ রয়েছে

advertisement

প্রথম আলোয় সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ‘চাল-গমের মজুত বেশি, তবে বিতরণ কমেছে’। বিষয়টি উদ্বেগজনক বললে ভুল হবে না। কেননা, আমাদের মতো স্বল্পোন্নত দেশে সরকারের খাদ্য মজুতের ব্যবস্থা জোরদার করতে হয় প্রধানত দুটি কারণে। একদিকে ভর্তুকি মূল্যে অথবা ক্ষেত্রবিশেষে বিনা মূল্যে সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য বিতরণ করতে হয়।

অন্যদিকে কৃষকের উৎপাদিত ফসলের মৌসুমে দাম পড়ে যাওয়া ঠেকাতে সরকারকে প্রণোদনা মূল্যে তা কিনে মজুত করতে হয়।সংবাদটিতে উল্লেখ করা হয়েছে, টিসিবির ট্রাক সেল বেশ কিছুদিন ধরে বন্ধ থাকায় প্রধানত খাদ্য বিতরণ কমেছে। ফলে মজুত বেড়েছে। সরকারি গুদামে মজুতের ধারণক্ষমতা যেহেতু সীমিত এবং রাতারাতি তা বাড়ানো সম্ভব নয়, তাই এবারের আমন মৌসুমে সংগ্রহের পরিমাণ গতবারের তুলনায় বেশ কম হবে।

বলার অপেক্ষা রাখে না, সংগ্রহের পাশাপাশি বিতরণব্যবস্থা সচল না থাকলে মজুত পরিস্থিতির ওপর চাপ পড়ে।খাদ্যশস্য মজুতের জন্য সাইলো, সিএসডি (কেন্দ্রীয় খাদ্যগুদাম) ও এলএসডি (স্থানীয় খাদ্য সরবরাহ গুদাম) নির্মাণে প্রয়োজন হয় নৌপথ, সড়ক ও মহাসড়ক এবং রেলপথের সঙ্গে সংযোগের সুবিধাযুক্ত জমি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর