advertisement
advertisement

মেটলাইফ: ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকা বিমা দাবি পেয়েছেন গ্রাহকেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
মেটলাইফ: ডেঙ্গু চিকিৎসায় আড়াই কোটি টাকা বিমা দাবি পেয়েছেন গ্রাহকেরা

advertisement

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বিমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা। চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে এ অর্থ। সাধারণত ডেঙ্গু সংক্রমণ হলে আক্রান্ত ব্যক্তিকে টানা কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। এর সঙ্গে যোগ হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের আনুষঙ্গিক খরচ, যার জন্য অনেকেরই আগে থেকে কোনো প্রস্তুতি থাকে না।

মেটলাইফের কাছ থেকে সময়মতো বিমার টাকা পেয়ে গ্রাহকেরা বড় ধরনের আর্থিক স্বস্তি পেয়েছেন। এ অর্থ তাঁদের হাসপাতালের খরচ মেটানোর পাশাপাশি পুরোপুরি সুস্থ হয়ে উঠতেও সহায়তা করেছে।মেটলাইফ বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস সাইফুর রহমানের তথ্যমতে, মেটলাইফ বাংলাদেশের গ্রাহকদের ডেঙ্গু চিকিৎসায় ২ কোটি ৫০ লাখ টাকার বেশি বিমা দাবির অর্থ পরিশোধ করা হয়েছে।

বিমা দাবি পরিশোধের এ চিত্র অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর