advertisement
advertisement

ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার

গৌরী খান ও শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

advertisement

বলিউডের ‘কিং খান’ শাহরুখ পর্দায় যতই দাপট দেখান না কেন, বাড়িতে তাঁর কথার বিশেষ গুরুত্ব নেই। অন্তত অভিনেতার নিজের কথাতেই তেমন ইঙ্গিত মিলেছে। সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে স্ত্রী গৌরী খানকে নিয়ে মজার ছলে এমন কিছু কথা বলেন শাহরুখ, যা শুনে হেসে ওঠেন উপস্থিত সবাই। এই বলিউড সুপারস্টার জানান, বাড়ির যাবতীয় সিদ্ধান্ত নেন স্ত্রী গৌরী।

এমনকি বাড়ির সাজসজ্জা থেকে শুরু খাওয়াদাওয়া—কোনো বিষয়েই নিজের মত প্রকাশের সুযোগ পান না বলে মজার ছলে তিনি মৃদু অভিযোগ করেছেন। এমনকি তাঁদের দুই সন্তান আরিয়ান ও সুহানার অবস্থাও একই বলে জানিয়েছেন শাহরুখ। তবে মজার কথাবার্তার মধ্যেই নিজের আসন্ন ছবি ‘কিং’-এর একটি সংলাপ শুনিয়ে অনুষ্ঠানের পরিবেশ বদলে দেন কিং খান।গৌরী ও শাহরুখ খান।

ইনস্টাগ্রাম থেকে দুবাইয়ের অনুষ্ঠানে শাহরুখসম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও গৌরী খান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর