advertisement
advertisement

গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: মুখস্থ নয়, মাথা খাটাও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: মুখস্থ নয়, মাথা খাটাও

advertisement

ছোট্ট বন্ধুরা, গণিত উৎসব ২০২৭-এর নিবন্ধন শুরু হয়েছে। আর এখনই তোমাদের কাছ থেকে তিনটি প্রশ্ন সবচেয়ে বেশি আসছে: প্রশ্ন কেমন হয়? সিলেবাস কী? কোন বই পড়ব?ছোট করে উত্তরটা হলো: বাঁধাধরা কোনো সিলেবাস নেই, প্রশ্ন আসে চিন্তা করার মতো সমস্যা হিসেবে, আর প্রস্তুতির শুরু তোমার নিজের শ্রেণির গণিত বই থেকেই।

এবার একটু গুছিয়ে বলি।এ বছরের জুলাইয়ে চীনের সাংহাইয়ে ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের ছয় প্রতিযোগীর সবাই পদক পেয়েছে: একটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ। দলের ১২১ নম্বর এখন পর্যন্ত আইএমওতে দেশের সর্বোচ্চ দলীয় নম্বর। আইএমওর বাংলাদেশ দল বাছাইয়ের জন্যই দেশজুড়ে এই গণিত উৎসব হয়। তবে পদক না পেলেও ক্ষতি নেই।

নতুন ধরনের সমস্যা নিয়ে ভাবার আনন্দটাই আসল প্রাপ্তি।তুমি কোন ক্যাটাগরিতে?গণিত অলিম্পিয়াড হয় চারটি ক্যাটাগরিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর