advertisement
advertisement

শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়

শ্রীলঙ্কার বিপক্ষে গোলের পর ফারহানকে অভিনন্দন হামজা চৌধুরীর

advertisement

শুধু মাঠের ফলই নয়, বাংলাদেশের ফুটবলারদের গতি ও খেলার ধরনও নজর কেড়েছে প্রতিপক্ষের। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি। ম্যাচ শেষে শ্রীলঙ্কার কয়েকজন খেলোয়াড় বাংলাদেশের ড্রেসিংরুমে গিয়ে কোচ ও ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের কৌতূহল ছিল, বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়!আজ কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সংবাদমাধ্যমকে ঘটনাটি জানিয়েছেন ডুলি।

তাঁর কথায়, ‘ম্যাচের পর শ্রীলঙ্কার চার-পাঁচজন খেলোয়াড় আমাদের কাছে এসেছিল। তারা বলছিল, ব্যাপারটা দারুণ! তোমরা খেলোয়াড়দের কী খাওয়াও? তাদের কথা ছিল, আমাদের একজন দ্রুতগতির খেলোয়াড় মাঠ থেকে উঠে যাচ্ছে, আরেকজন নামছে, যে আগের জনের চেয়েও দ্রুত!’বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলিশ্রীলঙ্কার খেলোয়াড়দের এই প্রশংসায় খুশি ডুলি। বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়দের গতি ও সামর্থ্যের স্বীকৃতি হিসেবেই দেখছেন বিষয়টিকে।

তবে তাতে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর