advertisement
advertisement

নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

কাট আউটের অক্ষত ফিউজ

advertisement

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জেলার প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম (অপারেশনস ও মেইনটেন্যান্স) তোজাম্মেল হক।গত বুধবার দিবাগত গভীর রাতে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগার পর স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের কর্মকর্তারা বিদ্যুৎ–সংযোগের মিটার খুলে নিয়ে যান।

এর দায়িত্বে ছিলেন প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম তোজাম্মেল হক।আজ শুক্রবারও পোড়া বাড়িটি পরিদর্শন করেছেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। যোগাযোগ করা হলে তোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে মিটার ও তার এবং মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পর্যবেক্ষণ করা হয়েছে। তিনি বলেন, কাটআউট পর্যবেক্ষণ করে তা অক্ষত অবস্থায় দেখা গেছে। ট্রান্সফরমারের ফিউজও কাটেনি। মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচও কাটেনি।

তাই শর্টসার্কিটের কোনো সুযোগ নেই।সংসদ সদস্য নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ওখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর