advertisement
advertisement

মাইক্রোসফটের বিশ্বব্যাপী কারিগরি বিভ্রাটের সম্ভাব্য যে কারণ জানা গেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
মাইক্রোসফটের বিশ্বব্যাপী কারিগরি বিভ্রাটের সম্ভাব্য যে কারণ জানা গেল

বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে মাইক্রোসফট

advertisement

বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাটের কারণে বাংলাদেশসহ প্রায় ৭৪টি দেশে মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট টিমস, কোপাইলটসহ বিভিন্ন সেবা গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৩২ মিনিট (বাংলাদেশ সময়) থেকে অচল হয়ে আছে। দীর্ঘ ১৮ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকলেও বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সমস্যার সমাধান করতে পারেনি।

তবে এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, সার্ভারের অবস্থা মূল্যায়ন এবং সক্ষমতা বাড়ানোর উপায় খুঁজতে কাজ চলছে। অবকাঠামোগুলোর রিবুট সম্পন্ন হওয়ার পর তৈরি করা নিরাপত্তা প্যাচগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করছে কি না, তা–ও পর্যালোচনা করা হচ্ছে।ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণ করা ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, ব্যবহারকারীরা মূলত বাংলাদেশ সময় মধ্যরাত থেকে ই–মেইল প্ল্যাটফর্ম আউটলুকে প্রবেশ করতে পারছেন না।

প্রায় এক ঘণ্টার মধ্যে ডাউনডিটেক্টর ৭৪টি দেশ ও অঞ্চল থেকে সমস্যার তথ্য নথিভুক্ত করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর