advertisement
advertisement

চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই

‘রামায়ণ’-এর পোস্টার থেকে। আইএমডিবি

advertisement

বিশ্বজুড়ে হাজার কোটি রুপির ব্যবসা—যেকোনো ভারতীয় সিনেমার জন্যই এটি ঈর্ষণীয় সাফল্য। কিন্তু নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর ক্ষেত্রে এই সাফল্যও যেন যথেষ্ট নয়। রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত ছবিটি মুক্তির আট দিনের মাথায় বিশ্বব্যাপী আয় করেছে ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি। অথচ দুটি পর্ব মিলিয়ে ছবিটির বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি। বিপুল এই বিনিয়োগের বিপরীতে প্রথম পর্বের আয় এখনো অনেকটা পথ পাড়ি দেওয়ার বাকি।

তবে ‘রামায়ণ’-এর অর্থনৈতিক হিসাবটি শুধু বক্স অফিসের আয় দিয়ে বিচার করলে ভুল হবে। কারণ, এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক বিপণন, ডিজিটাল স্বত্ব, স্যাটেলাইট, সংগীতের স্বত্ব এবং ভবিষ্যতে অন্যান্য বাণিজ্যিক উদ্যোগ। সব মিলিয়ে এটি ভারতীয় চলচ্চিত্রশিল্পের অন্যতম বড় আর্থিক বাজি। আট দিনে হাজার কোটি, আয় কোথা থেকে ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রামায়ণ: পার্ট ওয়ান’।

প্রথম দিনেই ভারতের বক্স অফিসে ছবিটির নিট আয় ছিল ৬৪ কোটি ৮৫ লাখ রুপি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর