কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সকালে পর্যটক নিয়ে সেন্ট মার্টিন দ্বীপ রওনা দেয় চারটি জাহাজ। বেলা দেড়টায় জাহাজ পৌঁছে সেন্টমার্টিন জেটি ঘাটে। আজ দুপুরে
পর্যটন মৌসুম শুরুর পর এক দিনে সর্বোচ্চসংখ্যক পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন আজ শুক্রবার। এদিন কক্সবাজার থেকে চারটি জাহাজে করে ১ হাজার ৭৫৪ জন পর্যটক দ্বীপটিতে গেছেন। চলতি ৫ নভেম্বর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরুর পর এক দিনে এত পর্যটক আর যাননি।
এর আগে প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ পর্যটক সেন্ট মার্টিনে যেতেন।জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, চারটি জাহাজের ধারণক্ষমতা তিন হাজারের বেশি। তবে আজ এসব জাহাজে গেছেন ১ হাজার ৭৫৪ জন পর্যটক। তাঁদের অর্ধেকের বেশি দ্বীপে রাত যাপন করবেন।
বাকিরা ঘুরে একই জাহাজে কক্সবাজারে ফিরে আসবেন।সেন্ট মার্টিনে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে যেতে হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।