কখনো কি নিজের মনে প্রশ্ন এসেছে ভালো জিনিসপত্র কেন আমরা অতিথিদের জন্য তুলে রাখি?
ভালো বিছানার চাদর, দামি তোয়ালে কিংবা পছন্দের পোশাকও তুলে রাখা হয় বিশেষ দিনের জন্য। নিজের বা পরিবারের জন্য কখনোই ভালো জিনিসগুলো আমরা ব্যবহার করি না কেন?কখনো কি নিজের মনে প্রশ্ন এসেছে ভালো জিনিসপত্র কেন আমরা অতিথিদের জন্য তুলে রাখি?আলমারির কাচের দরজার ওপাশে যত্ন করে সাজানো সুন্দর ডিনার সেট। একই নকশার প্লেট, বাটি, কাপ—সবই আছে। তবে কেবল অতিথিরাই পান সেগুলো ব্যবহারের সুযোগ।
একে অপরের সঙ্গে বেমিল বা সাধারণ নকশা আর পুরোনো হয়ে যাওয়া বাসনে চলে পরিবারের সদস্যদের প্রতিদিনের খাবার। অন্যের সামনে নিজেকে উপস্থাপনমানুষ অন্যের কাছে নিজেকে কীভাবে উপস্থাপন করছে, তা নিয়ে সচেতন থাকে। নিজের রুচি, সামর্থ্য কিংবা জীবনযাপন সম্পর্কে অন্যদের মনে ইতিবাচক ধারণা তৈরি করতে চায়।
সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানে এ ধরনের প্রবণতাকে বলে ‘ইমপ্রেশন ম্যানেজমেন্ট’।কানাডীয়-আমেরিকান সমাজবিজ্ঞানী আরভিং গফম্যান তাঁর ‘দ্য প্রেজেন্টেশন অব সেলফ ইন এভরিডে লাইফ’ বইয়ে মানুষের সামাজিক আচরণকে মঞ্চনাটকের সঙ্গে তুলনা করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।