শিশু ধর্ষণ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জিন তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে এক খতিবকে আটক করা হয়। গতকাল শুক্রবার মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।গতকাল সকালে কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে ওই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম রেজাউল বারী (৪৭)। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়।
তিনি শ্রীনগরের একটি মসজিদে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। শ্রীনগর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, কিশোরীটি প্রায়ই অসুস্থ থাকত। বিভিন্ন জায়গায় চিকিৎসক দেখিয়েও তাকে সুস্থ করতে পারেননি পরিবারের সদস্যরা। একপর্যায়ে ওই কিশোরীকে নিয়ে গত ২০ সেপ্টেম্বর রেজাউল বারীর কাছে যান তার মা–বাবা।
সম্প্রতি ওই কিশোরী আবার অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন।জুয়েল মিয়া, শ্রীনগর থানার ওসি গতকাল সকালে কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।