advertisement
advertisement

ভারতের আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২৪


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
ভারতের আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২৪

ভারতের আসামে কাজিরাঙা জাতীয় উদ্যানসংলগ্ন মহাসড়কে কনটেইনারবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর দুর্ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয় লোকজন

advertisement

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।রাজ্যটির কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে এ দুর্ঘটনা ঘটে। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এ উদ্যানের কাছে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন কলেজশিক্ষার্থী রয়েছেন বলে জানিয়েছেন আসামের পল্লী উন্নয়নবিষয়ক মন্ত্রী অতুল বোরা।

তবে তাঁদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।ভারতে পুলিশের তল্লাশিচৌকি ভেঙে পুণ্যার্থীদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১৫অতুল বোরা বলেন, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় যান দুটির কোনো একটি অতিরিক্ত গতিতে চলছিল। তবে তিনি বলেন, ‘তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’ভারতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় হাজারো মানুষের মৃত্যু হয়। ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

অর্থাৎ প্রতিদিন গড়ে ৪৭৪ জন বা প্রায় প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু হয়।আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘এ প্রাণহানির ব্যাপকতা আমাদের সবাইকে নাড়া দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো, আহত ব্যক্তিরা যাতে কোনো বিলম্ব ছাড়াই সর্বোচ্চ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা।’ভারতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় হাজারো মানুষের মৃত্যু...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর