যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধের ঘোষণার পর বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের আগমন ও প্রস্থানের তথ্য দেখছেন যাত্রীরা
যুক্তরাষ্ট্রে গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি জানিয়েছে, টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাটের কারণে এ ঘটনা ঘটে।এফএএ জানায়, সব ফ্লাইটের হিসাব পাওয়া গেছে।
আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করা হবে।যুক্তরাষ্ট্রজুড়ে এফএএর জারি করা বিরল এ ফ্লাইট বন্ধের নির্দেশ সম্পর্কে এ পর্যন্ত যা জানা গেছে, তা তুলে ধরা হলো:কী কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিলগতকাল রাত ৮টা ১৫ মিনিটে প্রায় চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ তুলে নেয় এফএএ।
এর আগে হোয়াইট হাউসে সংবাদ ব্রিফিং করেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন ও পরিবহনমন্ত্রী শন ডাফি।‘পুরোনো হার্ডওয়্যারের কারণে’ এমন বিপর্যয় হয়েছে বলে জানান শন ডাফি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।