সংস্কারকাজ শেষে আবারও পুরোদমে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে। গত বুধবার রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায়
রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার দেড় মাস পেরিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে জড়িত সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্যসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা–কর্মীদের নাম উঠে আসে। ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হলেও আলোচিত নেতাদের বেশির ভাগই এখনো ধরাছোঁয়ার বাইরে।
পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার পরিকল্পনা, মাঠপর্যায়ে নেতৃত্ব ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। হামলার পুরো বিষয়টি বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক নেতা মোহাম্মদ হানিফ মিয়া। পাশাপাশি স্থানীয় ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে লেলিনসহ কয়েকজনের নাম উঠে আসে। হানিফকে গ্রেপ্তার করতে না পারায় তদন্তের অগ্রগতি হচ্ছে না।
ঘটনার জটও পুরোপুরি খুলছে না।উদ্ধার হয়েছে ৩১ ধরনের মালামাল, ব্যবহারযোগ্য নয় কোনোটাইগত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা এমসিএইচ–এফপি স্বাস্থ্যকেন্দ্রটি ভাঙচুর ও লুটপাট করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।