১৯৪৪ সালে ইংল্যান্ডের লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর সুস্থ হয়ে উঠছেন হেমিংওয়ে
বিশ্বসাহিত্যের ইতিহাসে এমন কিছু লেখক রয়েছেন, যাঁদের জীবন ও সাহিত্যকে আলাদা করে দেখার সুযোগ নেই। তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা, সময়ের রাজনৈতিক বাস্তবতা, যুদ্ধ, প্রেম, বিচ্ছেদ এবং জীবনসংগ্রাম—সবকিছুই তাঁদের সাহিত্যকর্মের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আমেরিকান কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে তাঁদেরই একজন। ১৮৯৯ সালের ২১ জুলাই যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ওক পার্কে জন্ম।
বিংশ শতাব্দীর আধুনিক সাহিত্যের অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তাঁর লেখার ভাষা ছিল সহজ, সংক্ষিপ্ত ও সরাসরি; কিন্তু সেই সরল ভাষার আড়ালে লুকিয়ে থাকত মানুষের গভীর আবেগ, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সাহস, পরাজয় এবং জীবন সম্পর্কে জটিল উপলব্ধি। সাংবাদিকতা দিয়ে তাঁর কর্মজীবনের শুরু।
প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালির যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন, স্পেনের গৃহযুদ্ধ প্রত্যক্ষ করা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংবাদ সংগ্রহ—এসব অভিজ্ঞতা তাঁর সাহিত্যিক চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।