আধুনিক যুগে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় বলতে আমরা কী বুঝি? সুপরিসর শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের জন্য আবাসিক হল, মেধাবৃত্তি, সমৃদ্ধ গ্রন্থাগার, শিক্ষক-শিক্ষার্থীর ভারসাম্যপূর্ণ অনুপাত এবং চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য সংযুক্ত হাসপাতাল।শুনে মনে হতে পারে, এ সবই একালের ভাবনা।
অথচ আজ থেকে প্রায় এক হাজার বছর আগে, ইউরোপে যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বীজ বোনা হচ্ছে (ঐতিহ্যগতভাবে ইতালির বলোনা বিশ্ববিদ্যালয়ের সূচনা ধরা হয় ১০৮৮ সালে), তখন ইসলামি সভ্যতার বিভিন্ন শহরে গড়ে উঠছিল এমনই সব পূর্ণাঙ্গ ও স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান।এই বিদ্যাপীঠগুলো একদিনে গড়ে ওঠেনি। যাত্রা শুরু হয়েছিল মসজিদের আঙিনায় পাঠচক্র দিয়ে। এরপর এল শিশুদের মক্তব ও বড় বড় গ্রন্থাগার।
তারপর চতুর্থ হিজরি শতকে খোরাসানের কয়েকটি শহরে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠল প্রথম আবাসিক মাদ্রাসা।পঞ্চম শতকে সেলজুক উজির নিজামুল মুলক সেই ধারাকে দিলেন রাষ্ট্রীয় রূপ, আর সপ্তম শতকে বাগদাদের মুসতানসিরিয়াহ মাদ্রাসায় তা পেল পূর্ণতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।