advertisement
advertisement

নৈশব্দ সুখ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
নৈশব্দ সুখ

অলংকরণ: মাসুক হেলাল

advertisement

ডান পায়ের ব্যথায় আর দাঁড়িয়ে থাকতে পারছে না সকিনা খাতুন। শরীরের পুরো ভার বহন করার শক্তিটুকুও যেন নেই পায়ে। জন্মের পর থেকেই এক পায়ে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা তার অভ্যাস। গাট্টাগোট্টা শরীর নিয়ে তীব্র গরমে দাঁড়িয়ে রান্না করতে পিত্তি জ্বলে যাওয়ার উপক্রম হয়। তবু থামার উপায় নেই—প্রতিদিনই কয়েকটা বাসাবাড়িতে রান্না করতে হয় তাকে।সকাল থেকে এ–বাড়ি, ও-বাড়ি ছুটে গিয়ে রান্না করতে করতে কখন যে বিকেল গড়িয়ে যায়, টেরই পায় না।

বেশির ভাগ দিনই দুপুরের খাবারের কোনো ঠিক-ঠিকানা থাকে না। আজও ভাবছে, এ বাসার কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরবে। তাই ক্ষিপ্র হাতে সব কাজ সেরে নিচ্ছে। রসুইঘরে অসহনীয় গরম। গরমের সঙ্গে চুলার আগুন মিলে ছোট্ট রান্নাঘরটা যেন নরককুণ্ডে পরিণত হয়েছে।পায়ের অসহ্য যন্ত্রণা দাঁতে দাঁত চেপে, ঠোঁট কামড়ে কিছুক্ষণ সামলে নেয় সে। কাঁধে ঝুলে পড়া লম্বা ওড়নাটা একঝটকায় মাথায় পেঁচিয়ে নেয়। এমন সময় কোমরে গুঁজে রাখা মুমূর্ষু ফোনটা হঠাৎ চেঁচিয়ে ওঠে।

চোখেমুখে বিরক্তির ছাপ, পেটে খিদের জ্বালা—এই অবস্থায় ফোনে কথা বলতে ইচ্ছা করে না সকিনার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর