মঞ্চে সাহেদ
চলে গেলেন জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী। গতকাল শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাঁকে। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু, সংক্রমণসহ একাধিক জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তিনি। সাহেদের জীবন ছিল বিচিত্র, গান ও গায়কিতেও ছিল স্বতন্ত্র ছাপ। নিজের জীবনদর্শন নিয়েও ছিলেন অকপট। তাঁর কিছুটা ছাপ পাওয়া যায় ইউটিউব চ্যানেল ‘রেডিও গাগা’তে লেখক সাজ্জাদ হুসাইনের নেওয়া সাক্ষাৎকারে। সেই সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন, গানসহ নানা প্রসঙ্গ।তিনি সাহেদ আলী।
সংগীতজগতে যিনি পরিচিত ‘রোকযানা’ গানের শিল্পী হিসেবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।