advertisement
advertisement

ঢাকা উত্তর সিটিতে ১২টি ‘ফুটসাল মাঠ’ নির্মাণের প্রস্তাব, হচ্ছে যেসব এলাকায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
ঢাকা উত্তর সিটিতে ১২টি ‘ফুটসাল মাঠ’ নির্মাণের প্রস্তাব, হচ্ছে যেসব এলাকায়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)

advertisement

সাতটি মাঠে থাকবে গ্যালারি, কয়েকটিতে শৌচাগার। প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জন্য প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি।ডিএনসিসির প্রকৌশল বিভাগের পরিবেশ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাঠ নির্মাণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। তবে প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজনে ফুটসাল মাঠ নির্মাণের স্থান পরিবর্তন হতে পারে।

এ ছাড়া প্রাথমিকভাবে ১২টি মাঠ নির্মাণের পর সেগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য এলাকায় এমন মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে।মিরপুরের কালশী উড়াল সড়কের নিচের খালি জায়গায়ও একটি ফুটসাল মাঠ নির্মানের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর