advertisement
advertisement

বেহেশতে কি সবার সব ইচ্ছাই পূরণ হবে, কীভাবে সম্ভব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
বেহেশতে কি সবার সব ইচ্ছাই পূরণ হবে, কীভাবে সম্ভব

advertisement

অনেক সময় সামাজিক পিতৃতান্ত্রিক সংস্কৃতির কারণে বহু নারী ভাবতে শুরু করেন যে পরকালেও কি পুরুষদের একচেটিয়া প্রাধান্য থাকবে আর নারীদের শুধু নীরব দর্শক হয়ে থাকতে হবে?প্রথমেই বুঝতে হবে, পার্থিব জীবনের জাগতিক হিসাব-নিকাশ, সামাজিক সুযোগ-সুবিধা কিংবা জীববৈজ্ঞানিক চাহিদা দিয়ে বেহেশতের অনন্তজীবনকে পুরোপুরি পরিমাপ করা সম্ভব নয়।

আমরা যেসব শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকি, পরকালে মানুষের শরীর ও মনের সেই গঠন একেবারেই বদলে যাবে।পৃথিবীতে মানুষ রোগশোক, হিংসা, ক্ষোভ, ঈর্ষা কিংবা বঞ্চনার মানসিক যন্ত্রণায় ভোগে। কিন্তু বেহেশতে প্রবেশের পর মানুষের ভেতর থেকে এই সমস্ত নেতিবাচক অনুভূতি চিরতরে মুছে ফেলা হবে।

বেহেশতের জীবন হলো পার্থিব সব ক্ষোভ, ক্লান্তি ও অসম্পূর্ণতার চূড়ান্ত অবসান; সেখানে মানুষের আত্মাকে এমন এক পবিত্র রূপ দেওয়া হবে যেখানে কোনো মানুষ আর কোনো অপ্রাপ্তি বা হিংসার অনুভূতি বহন করবে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর