সিডনিতে চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সদস্যরা
অস্ট্রেলিয়ার সিডনি হারবারে নৌবিহারের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া ইনক (সিইউএএএ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবার ও আমন্ত্রিত অতিথি মিলিয়ে ১৬৭ জন অংশ নেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শায়লা হক তানজু ও নিপন আলম।বার্ষিক সাধারণ সভায় সংগঠনের গত দুই বছরের কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। এ ছাড়া জ্যেষ্ঠ প্রাক্তন শিক্ষার্থী ও সংগঠনে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
চট্টগ্রামের আঞ্চলিক গান, বাংলা গান ও বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণায় মুখর ছিল নৌবিহার।অনুষ্ঠান সঞ্চালনা করেন শায়লা হক তানজু ও নিপন আলমক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশের উদ্যোগে ছয় সদস্য নিয়ে যাত্রা শুরু করে সিইউএএএ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।