আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬–এর মূল প্রতিপাদ্য ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ অর্থাৎ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমানো, দ্রুত পরীক্ষা করা ও সময়মতো চিকিৎসা শুরু করাকে বোঝায়। ডায়াবেটিস ধরা পড়ার পর বা ঝুঁকিতে থাকলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার অন্যতম প্রধান হাতিয়ার হলো বিজ্ঞানসম্মত ও সুষম খাদ্যাভ্যাস।
ডায়াবেটিস মানেই সব খাবার বন্ধ করে দেওয়া নয়; বরং কোন খাবারটি কীভাবে ও কতটুকু খাবেন, তা সঠিকভাবে জেনে নেওয়া।প্রাথমিক পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণঝুঁকি কমানো: বিশ্বজুড়ে ৬০ কোটির বেশি মানুষ টাইপ–২ ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। সঠিক জীবনযাত্রা পরিবর্তন করে এটি প্রতিরোধ বা বিলম্বিত করা যায়।জটিলতা রোধ: প্রায় অর্ধেক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলেও তা জানেন না।
দীর্ঘদিন এটি অনিয়ন্ত্রিত থাকলে হৃদ্রোগ, কিডনি নষ্ট হওয়া, চোখের দৃষ্টি হারানো ও স্নায়ুর ক্ষতির মতো মারাত্মক সমস্যা হতে পারে।সহজ পরীক্ষা: রক্তে শর্করার একটি সাধারণ পরীক্ষার মাধ্যমেই খুব সহজে ডায়াবেটিস শনাক্ত করা সম্ভব।করণীয় কীনিয়মিত স্ক্রিনিং: আপনার পরিবারে ডায়াবেটিস থাকলে বা ওজন বেশি হলে বছরে অন্তত একবার রক্তে শর্করার পরীক্ষা করান।জীবনযাত্রার পরিবর্তন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শারীরিক পরিশ্রম করুন এবং সুষম ও পুষ্টিকর খাবার খান।প্রিডায়াবেটিসে সচেতনতা...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।