বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ গ্রহণের নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন আয়োজন করেছে সরকার। আগামীকাল ১৫ ও ১৬ নভেম্বর কক্সবাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে অংশ নেবেন বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে। কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে দুই দিনব্যাপী সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’।
সম্মেলনে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।