advertisement
advertisement

‘বখতিয়ারের ঘোড়া’ এবং বাংলায় ইসলাম প্রসারের তরবারিতত্ত্ব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
‘বখতিয়ারের ঘোড়া’ এবং বাংলায়
ইসলাম প্রসারের তরবারিতত্ত্ব

advertisement

সারকথাআল মাহমুদের ‘বখতিয়ারের ঘোড়া’ কবিতায় বখতিয়ার খলজিকে বাংলায় ইসলাম প্রচারের নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। কবিতাটির শিল্পগুণ অনস্বীকার্য; তবে এর ইতিহাসভাষ্য কতটা নির্ভরযোগ্য, এই লেখায় তা খতিয়ে দেখা হয়েছে। বখতিয়ার সম্পর্কে তথ্যের প্রধান উৎস মিনহাজ-ই-সিরাজের তবকাত-ই-নাসিরী। গ্রন্থটি শাসকদের প্রশংসায় রচিত এবং ঘটনার কয়েক দশক পরের শোনা কথার ওপর নির্ভরশীল।

সেই বিবরণ থেকেই বোঝা যায়, বখতিয়ারের লক্ষ্য ছিল সম্পদ সংগ্রহ ও রাজ্যবিস্তার, ধর্মপ্রচার নয়। তিনি বাংলার সামান্য অংশই অধিকার করেছিলেন, তিব্বত অভিযানে পরাজিত হয়েছিলেন এবং ওদন্তপুরীতে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছিলেন; তবে নালন্দা তিনি ধ্বংস করেননি। তাঁর বহু আগেই আরব বণিক ও দরবেশদের মাধ্যমে বাংলায় ইসলাম পৌঁছেছিল।

আদমশুমারি ও বিভিন্ন গবেষণা দেখায়, শাসনকেন্দ্র থেকে দূরের কৃষিনির্ভর অঞ্চলেই ইসলাম বেশি বিস্তার লাভ করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর