advertisement
advertisement

পরীক্ষা নেই, নম্বর নেই, তবু এই ‘আবাসিক স্কুলে’ আছে নানা কিছু শেখার সুযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
পরীক্ষা নেই, নম্বর নেই, তবু এই ‘আবাসিক স্কুলে’ আছে নানা কিছু শেখার সুযোগ

ফোক হাই স্কুলের বড় আকর্ষণ আবাসিক জীবন

advertisement

ভাবুন তো, এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলেন, যেখানে পরীক্ষার চিন্তা নেই। ভালো নম্বর পাওয়ার প্রতিযোগিতা নেই, ফেল করার ভয়ও নেই। নিজের পছন্দের বিষয় নিয়ে পড়ছেন। সহপাঠীদের সঙ্গে থাকছেন, গাইছেন, খেলাধুলা করছেন। কখনো দল বেঁধে কোনো সমস্যার সমাধান খুঁজছেন, কখনো নতুন কিছু তৈরি করছেন। অথচ এসবের জন্য মিলবে না কোনো ডিগ্রিও! ডেনমার্কে এমন শিক্ষাপ্রতিষ্ঠান সত্যিই আছে। এদের বলে ‘ফোক হাই স্কুল’। ডেনিশ ভাষায় ‘হায়েস্কুলে’।

মূলত প্রাপ্তবয়স্কদের জন্য গড়ে ওঠা এসব আবাসিক প্রতিষ্ঠানের উদ্দেশ্য শুধু পেশাগত দক্ষতা বাড়ানো নয়; নিজের আগ্রহ খুঁজে পাওয়া, নতুন কিছু শেখা এবং অন্যদের সঙ্গে মিলেমিশে চলার অভিজ্ঞতা অর্জন। বাংলার গামছাকে মিস ইন্টারন্যাশনালে যেভাবে তুলে ধরলেন প্রমাডেনমার্কে এ ধরনের প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে।

আছে ২৫০টির বেশি বিষয়ে শেখার সুযোগ।যেখানে ফেল করার ভয় নেই ফোক হাই স্কুলে ভর্তির জন্য সাধারণত নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর