advertisement
advertisement

অনুমতি ছাড়া ব্যবহারকারীর ছবি–ভিডিওতে প্রবেশের দায়ে মেটাকে ১ লাখ কোটি টাকা জরিমানা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনুমতি ছাড়া ব্যবহারকারীর ছবি–ভিডিওতে প্রবেশের দায়ে মেটাকে ১ লাখ কোটি টাকা জরিমানা

মেটা

advertisement

স্মার্টফোনে ফেসবুক ব্যবহার করছ। হঠাৎ দেখলে, ফেসবুক তোমার ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করার পরামর্শ দিচ্ছে। ব্যাপারটি সুবিধাজনক মনে হলেও এর পেছনে আছে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার প্রশ্ন। ব্যবহারকারীদের স্পষ্ট অনুমতি ছাড়াই ফোনের ছবি ও ভিডিওতে প্রবেশের অভিযোগে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় এক লাখ কোটি টাকার কাছাকাছি।জরিমানার পরিমাণ প্রায় ৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতালির কোনো কর্তৃপক্ষের আরোপ করা সবচেয়ে বড় জরিমানাগুলোর একটি এটি।ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ ব্যবহার করার সময় ইতালির ব্যবহারকারীদের ছবি, ভিডিও এবং সেসব ফাইলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে মেটা।

এ ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে নির্দিষ্ট অনুমতি নেওয়া হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর