ক্রিসমাস আসতে এখনো কিছুদিন বাকি। তবে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে হোটেল সারিনা ঢাকায়। প্রতিবছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে আয়োজন করা হয়েছে হোটেলটির বার্ষিক ক্রিসমাস কেক–মিক্সিং অনুষ্ঠান। ১৫ নভেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে করপোরেট পার্টনার, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।শুকনো ফল, বাদাম আর নানা মসলার সুবাসে মুখর হয়ে ওঠে আয়োজনস্থল।
হোটেলের জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশনসের সঙ্গে অতিথিরাও যোগ দেন কেক তৈরির প্রাথমিক প্রস্তুতিতে। সবাই মিলে মেশান বিভিন্ন ধরনের বাদাম, শুকনো ফল ও ক্রিসমাস কেকের ঐতিহ্যবাহী উপকরণ। হাসি-আড্ডা আর উৎসবের আমেজে কেটে যায় আনন্দমুখর সময়।অনুষ্ঠানটি নিয়ে হোটেল সারিনা ঢাকার জেনারেল ম্যানেজার বলেন, ‘কেক–মিক্সিং আমাদের অন্যতম আনন্দের ঐতিহ্য।
এই আয়োজনের মধ্য দিয়ে একতা, উদযাপন ও আনন্দ ভাগ করে নেওয়ার চেতনা প্রকাশ পায়, যা উৎসবের মূল সৌন্দর্য।’হেড অব অপারেশনস বলেন, করপোরেট পার্টনার ও নিয়মিত অতিথিদের সঙ্গে এমন আয়োজনের আনন্দই আলাদা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।