advertisement
advertisement

জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ

জিমেইল

advertisement

জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করলেই সেটি পুরোপুরি নিরাপদ হয়ে যায় না। কম্পিউটার বা স্মার্টফোনে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যারের সংক্রমণ ঘটলে পাসওয়ার্ড বদলের পরও ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা। এ ধরনের ঝুঁকি এড়াতে আক্রান্ত যন্ত্র থেকে ম্যালওয়্যার মুছে ফেলার পাশাপাশি অ্যাকাউন্টে যুক্ত অপরিচিত যন্ত্র ও অ্যাপের প্রবেশাধিকার বাতিল করার পরামর্শ দিয়েছে গুগল।

গোপনে ব্যবহারকারীদের তথ্য চুরি করতে সক্ষম রেমাস স্টিলার নামের একটি ম্যালওয়্যারের কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় এ পরামর্শ দিল প্রতিষ্ঠানটি।প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সাইবারনিউজকে গুগলের এক মুখপাত্র জানান, ব্যক্তিগত যন্ত্র থেকে সেশন টোকেন চুরি করে সাইবার হামলা চালানোর ঘটনা নতুন নয়। তবে এখানে জিমেইল বা গুগলের কোনো নিরাপত্তাত্রুটি নেই।

সেশন টোকেন হলো একধরনের ডিজিটাল পরিচয়পত্র, যা প্রতিবার পাসওয়ার্ড না দিয়েই ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর