advertisement
advertisement

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (চতুর্থ কিস্তি)


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (চতুর্থ কিস্তি)

রাধিকামোহন মৈত্র, রাজশাহীর অলকা সিনেমা হল ও ললিতনগর রেলস্টেশনের ছবি অবলম্বনে

advertisement

রাধিকামোহন মৈত্রর জন্ম রাজশাহীর তানোরের তালন্দ জমিদারবাড়িতে ১৯১৭ সালে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই প্রাজ্ঞ সাধক আচার্য হিসেবে পরিচিত। তাঁর জীবন, জ্ঞানচর্চা, সংগীতসাধনা, উত্তরাধিকারসহ নানা দিক নিয়ে কথা বলেছেন তাঁর জীবনীকার ও শিষ্য, প্রখ্যাত সরোদবাদক সোমজিৎ দাশগুপ্ত। আজ সেই কথোপকথনের চতুর্থ কিস্তি পাঠকের জন্য তুলে ধরা হলো।

সাক্ষাৎকারটি নিয়েছেন খান মো. রবিউল আলমওস্তাদ মোহাম্মদ আমীর খাঁ কীভাবে ওনাদের বাড়িতে এলেন?সোমজিৎ দাশগুপ্ত: এ প্রসঙ্গে কথা বলতে গেলে শীতল চন্দ্র মুখোপাধ্যায়ের নাম চলে আসে। শীতল চন্দ্র মুখোপাধ্যায়ের আমীর খাঁর বন্ধু ছিলেন। আবার শীতল চন্দ্র মুখোপাধ্যায় আমীর খাঁর কাছে শিখেছেনও। শীতল চন্দ্র মুখোপাধ্যায় সেই যুগে বাংলায় এবং ভারতবর্ষে একজন উচ্চ স্তরের এসরাজ, দিলরুবা, ময়ূরবীণার বাদক ছিলেন।

বিষ্ণুপুর ঘরানার দিক থেকে ওনার প্রাথমিক শিক্ষা ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর