উৎক্ষেপণ টাওয়ারের দুটি বিশাল যান্ত্রিক বাহু সেটিকে ধরে ফেলে।
মহাকাশে রকেট পাঠানোর পর সেটিকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা এবং নিরাপদে ধরে ফেলা—এমন দৃশ্য এত দিন কল্পবিজ্ঞানের গল্পে পাওয়া যেত। এবার এই কাজে বড় সাফল্য পেয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্স। প্রথমবারের মতো তাদের বিশাল স্টারশিপ রকেটের ওপরের অংশটি উৎক্ষেপণকেন্দ্রের যন্ত্রবাহুর সাহায্যে ধরে ফেলা সম্ভব হয়েছে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্সের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্র থেকে যাত্রা শুরু করে ১২৪ মিটার উঁচু স্টারশিপ। প্রায় সাড়ে ২২ ঘণ্টার এই পরীক্ষামূলক যাত্রায় রকেটটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে। মহাকাশে স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য ২৬টি স্যাটেলাইটও ছাড়ে এটি।এরপর পৃথিবীতে ফিরে আসে রকেটের ওপরের অংশ, যার নাম শিপ। উৎক্ষেপণকেন্দ্রের কাছে এসে সেটি ধীরে ধীরে নিচে নামতে থাকে।
তখন উৎক্ষেপণ টাওয়ারের দুটি বিশাল যান্ত্রিক বাহু সেটিকে ধরে ফেলে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।