advertisement
advertisement

ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফরহানুল গনি চৌধুরী

advertisement

দেশের ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে, বিশ্বে এমন নজির বিরল। এমনকি ব্যাংক খাত থেকে অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বে শীর্ষেও থাকতে পারে বলে মন্তব্য করেছেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী। আজ সোমবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরহানুল গনি চৌধুরী এ কথা বলেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে ফরহানুল গনি চৌধুরী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। এ প্রক্রিয়ায় পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধারে তিন থেকে পাঁচ বছর লাগতে পারে।

পাচার হওয়া অর্থ কোন দেশে, কার কাছে এবং কীভাবে স্থানান্তর করা হয়েছে, তা শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে যে এসব সম্পদ অবৈধ।ব্যাংকগুলো যে অর্থ হারিয়েছে, তা উদ্ধারে তাদের সামনে রেখেই দেওয়ানি পথে এগোচ্ছে টাস্কফোর্স।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর