বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকট
ইসরায়েলের সর্বশেষ নির্বাচনে হস্তক্ষেপের সঙ্গে নেতানিয়াহুর কার্যালয় জড়িত—এমন খবর প্রকাশের পর দেশটির বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট বলেছেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না’।গতকাল রোববার প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুকে আক্রমণ করে এ কথা বলেন আইজেনকট। অথচ এর মাত্র কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর দলের সঙ্গে তাঁর জোটের একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনার কথা বলা হয়েছিল।
দুই নেতার প্রতিনিধিরা এই নিয়ে আলোচনায়ও বসেছিলেন। ইসরায়েলে গত ২৭ অক্টোবরের ভোটে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
দেশটির প্রেসিডেন্ট পরে আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আইজেনকট বলেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।’গাদি আইজেনকট, বিরোধী জোটের নেতাবিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য বাস্তব, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।এর আগে রোববারই ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ আইদো নর্ডেন আরবদের দল ইউনাইটেড আরব লিস্টের (রাআম) কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।