ভ্রমণে এমন পোশাক বেছে নিন, যেগুলো একাধিকভাবে পরা যায় এবং একটির সঙ্গে অন্যটি সহজে মানিয়ে যায়
ভ্রমণের পরিকল্পনা মানেই কোথায় যাব, কীভাবে যাব কিংবা কোথায় থাকব—এসব নিয়ে নানা আয়োজন। একই সঙ্গে পোশাক নির্বাচনের চিন্তাও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ, ঘুরতে গিয়ে একদিকে যেমন আরামদায়ক পোশাক প্রয়োজন, অন্যদিকে স্মৃতির পাতায় ধরে রাখতে চাই সুন্দর ছবিও। সমুদ্রসৈকতে যে পোশাক মানানসই, পাহাড়ে ট্রেকিংয়ের সময় তা বিশেষ সুবিধাজনক নয়। আবার শহর ঘুরে বেড়ানো কিংবা রাতে বাইরে খেতে যাওয়ার সাজেও চাই ভিন্নতা।
তাই গন্তব্য, আবহাওয়া ও ঘোরাঘুরির ধরন বুঝে পোশাক বেছে নেওয়া ভালো।ব্যাগ গোছানোর আগে ভ্রমণের সাজে ফ্যাশনের পাশাপাশি স্বাচ্ছন্দ্যও সমান গুরুত্বপূর্ণভ্রমণে কম পোশাকে বেশি রকমের সাজ তৈরি করতে পারলে ব্যাগও থাকবে গোছানো। তাই এমন পোশাক বেছে নিন, যেগুলো একাধিকভাবে পরা যায় এবং একটির সঙ্গে অন্যটি সহজে মানিয়ে যায়। যেমন একটি সাদা শার্টই সৈকতে শ্রাগ, শহর ঘোরার সময় মূল পোশাক আর রাতের আয়োজনে স্তর হিসেবে ব্যবহার করা সম্ভব।
পোশাকের পাশাপাশি গন্তব্যের আবহাওয়া ও ঘোরাঘুরির ধরন অনুযায়ী জুতা, সানগ্লাস, টুপি ও প্রয়োজনীয় অনুষঙ্গও গুছিয়ে নিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।