advertisement
advertisement

ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আরব নেতা আহমেদ তিবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ইসরায়েলের পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আরব নেতা আহমেদ তিবি

২০২৬ সালের ২৭ অক্টোবর ইসরায়েলের জাতীয় নির্বাচনের দিন দেশটির উত্তরের আরব অধ্যুষিত তাইবে গ্রামের একটি ভোটকেন্দ্রের বাইরে সমর্থকদের সঙ্গে ছবি তুলছেন জয়েন্ট লিস্ট পার্টির প্রার্থী আহমেদ তিবি

advertisement

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব নেতা আহমেদ তিবি। তিনি ইসরায়েলি আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান। ইসরায়েলে গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির আরবদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ইউনাইটেড আরব লিস্ট (রাআম) ও জোট জয়েন্ট লিস্ট ঐতিহাসিক সাফল্য পেয়েছে। দল দুটি সম্মিলিতভাবে ১৯টি আসন জিতেছে।

ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার বিষয়ে আহমেদ তিবি আল–জাজিরাকে বলেন, ‘এটি জয়েন্ট লিস্টের ন্যায্য অর্জন। আমরা ১১টি আসন পেয়েছি।’ তিবির অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির তাঁর ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়া ঠেকানোর চেষ্টা করেছিলেন।তিবির ভাষায়, ‘বেপরোয়া উসকানি দিয়েও তাঁরা ব্যর্থ হয়েছেন।

(এখন পার্লামেন্টের) সব কমিটিতে জয়েন্ট লিস্টের প্রতিনিধিত্ব থাকবে।’ কয়েকটি ছোট দল নিয়ে গঠিত জয়েন্ট লিস্টের শরিক তাআল পার্টিরও নেতা তিনি।ডানপন্থী ইহুদি দল ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান পার্লামেন্টের স্পিকার হতে যাচ্ছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর