advertisement
advertisement

আওয়ামী–সংশ্লিষ্টতা সন্দেহে পাঁচ কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল-ছাত্রশক্তির নেতা-কর্মীরা, শিক্ষককে হেনস্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
আওয়ামী–সংশ্লিষ্টতা সন্দেহে পাঁচ কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল-ছাত্রশক্তির নেতা-কর্মীরা, শিক্ষককে হেনস্তা

মারধর করে কর্মকর্তাদের নিয়ে যাওয়া হচ্ছে। ১৬ নভেম্বর

advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করেছেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। একই অভিযোগে এক শিক্ষককে হেনস্তা করা হয়।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন তাঁরা।মারধরের পর ওই পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। এ সময় তাঁদের পুলিশে দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা। আজ বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময় ওই পাঁচ কর্মকর্তাকে প্রক্টরের কার্যালয়ে বসিয়ে রাখা হয়েছে।

এ সময় তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বৈঠক চলছিল।মারধরের শিকার পাঁচ কর্মকর্তা হলেন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর