advertisement
advertisement

কুষ্টিয়ায় আলোচনা, আবৃত্তি ও গানে বন্ধুসভার জন্মদিনের আয়োজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় আলোচনা, আবৃত্তি ও গানে বন্ধুসভার জন্মদিনের আয়োজন

প্রথম আলো বন্ধুসভার ২৮তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া বন্ধুসভা অনুষ্ঠান

advertisement

‘প্রথম আলোর এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “স্যরি” বলার কারণ সুন্দর করে ব্যাখ্যা করেছেন সম্পাদক মতিউর রহমান। পুরো অনুষ্ঠান মনোযোগ দিয়ে দেখেছি। প্রথম আলো যেসব ভালো কাজ করে, তার অন্যতম সারথি হলো বন্ধুসভা। আজকের এই দিনে বন্ধুসভার সদস্যদের ভালোবাসা জানাই।’প্রথম আলো বন্ধুসভার ২৮তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া বন্ধুসভা আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক (অব.) মো. ওবাইদুর রহমান।

১১ নভেম্বর বিকেলে প্রথম আলোর কুষ্টিয়া আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়।কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. আশরাফ আলী। তিনি বলেন, ‘আমি ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় থেকে প্রথম আলো পত্রিকা পড়ি। পত্রিকার প্রতিটা পাতা গুনে গুনে পড়ার অভ্যাস এখনো আছে।

সমাজের সব মানুষের চিন্তা করে প্রথম আলো খবর প্রকাশ করে থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর