প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথমবার ১০ উইকেট নেওয়া আবু জায়েদ (বাঁ থেকে তৃতীয়) ৩৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন
চ্যাম্পিয়নের দেখা পেতে জাতীয় ক্রিকেট লিগের শেষ দিন পর্যন্তই অপেক্ষা করতে হচ্ছে। আজ বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে খুলনার চেয়ে এগিয়ে গেছে সিলেট। অবশ্য খুলনা রংপুরের বিপক্ষে হার এড়ালেই রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে যাবে।অবশেষে ১০ উইকেট জায়েদের২০১০ সালের জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক আবু জায়েদের। সেই জায়েদ এই সংস্করণে প্রথমবার ম্যাচে ১০ উইকেট পেলেন ২০২৬ সালের নভেম্বরে।
বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট খেলা পেসার প্রথমবার ১০ উইকেট পেলেন ১১৯তম ম্যাচে।খুলনায় ২৮তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে বরিশালের বিপক্ষে দুই ইনিংসেই ৫ উইকেট করে পেয়েছেন জায়েদ। প্রথম ইনিংসে ৩৫০ উইকেটের মাইলফলক ছোঁয়া জায়েদ গতকাল বরিশালের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে নিয়েছেন ৫ উইকেট।
জায়েদের দুর্দান্ত পারফরম্যান্সে তিন দিনের মধ্যেই বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে লিগ শেষ করেছে সিলেট।টানা দ্বিতীয় জয়ে আপাতত খুলনাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে দলটি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।