advertisement
advertisement

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ

আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শামা ওবায়েদ ইসলাম। ১৬ নভেম্বর

advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দেশটি কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়নি।

তবে নয়াদিল্লি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দিলে বাংলাদেশ তা বিবেচনা করবে।আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শামা এ মন্তব্য করেন।প্রসঙ্গত, ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা প্রকাশ করা হয়।

প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর