ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের সঙ্গে পার্টনারশিপ চুক্তি সই করেছে গ্রামীণফোন
শিক্ষার্থীদের পাঠদান, গবেষণা কার্যক্রম এবং একাডেমিক গবেষণার কাজে সহায়তার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার দিয়েছে গ্রামীণফোন। এই উদ্যোগ বিভাগটির কম্পিউটিং সক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করার পাশাপাশি গ্রামীণফোনের নেটওয়ার্ক আধুনিকায়নের সময় অব্যবহৃত প্রযুক্তিপণ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করবে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের পাঠদান ও গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর ডিভাইস, নবায়নযোগ্য শক্তি ও রোবোটিকস।
আর তাই গ্রামীণফোনের দেওয়া সার্ভারটি জটিল সিমুলেশন পরিচালনা, বিশাল আকারের ডেটাসেট বিশ্লেষণ এবং বিভিন্ন মডেল তৈরি ও পরীক্ষা করার জন্য বাড়তি সার্ভারের প্রয়োজনীয়তা মেটাবে।সম্প্রতি রাজধানীর জিপি হাউসে এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সঙ্গে একটি পার্টনারশিপ চুক্তি সই করেছে গ্রামীণফোন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।