উদ্ধার হওয়া টিয়াসহ গ্রেপ্তার দুজন
চট্টগ্রামের মিরসরাইয়ে ৮০টি টিয়া পাখিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর দক্ষিণ সোনাপাহাড় ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুজন হলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া গ্রামের মৃত নূর নবীর ছেলে মো. সফর আলী (৪৫) এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাগিনি এলাকার আবু তাহেরের ছেলে মো. মামুন (৩১)।পুলিশ জানায়, চোরাই পথে মিয়ানমার থেকে এসব টিয়া আনা হয়েছে।
এরপর এসব টিয়া ঢাকায় পাচার করা হচ্ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।