advertisement
advertisement

ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা

আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হচ্ছে। গতকাল রাতে

advertisement

ফেনী শহরে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে (৩৫) পিটুনি দেওয়া হয়েছে। তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন ফেনী মডেল থানার কনস্টেবল ভানু দাস (৪৫) ও তারিকুল ইসলাম (৩২)।

রাতেই তাঁরা ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ধর্ম অবমাননায় অভিযুক্ত যুবক স্ত্রীসহ ফেনী শহরের একটি ভাড়া বাসায় থাকেন। ফেসবুকের একটি আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ তুলে গতকাল রাতে তাঁর বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয় লোকজন।

খবর পেয়ে পুলিশ ওই যুবক ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর