advertisement
advertisement

বাংলাদেশ আর উন্নয়নের তারকা নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
বাংলাদেশ আর উন্নয়নের তারকা নয়

প্রতীকী ছবি

advertisement

ঢাকার একটি ক্যাফের মালিক এক বছর ধরে ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না। তিনি বলেন, ‘যতবার ব্যাংকে গেছি, কোনো উত্তর পাইনি।’ তাঁকে শুধু বলা হয়েছে, ব্যাংকে ‘নগদ টাকার সংকট’ আছে। এমন সমস্যায় তিনি একা নন। অন্তত ছয়টি প্রতিষ্ঠানের আমানতকারীরা অভিযোগ করেছেন, সন্তানদের বিয়ে বা মা-বাবার শেষকৃত্যের জন্য জমানো টাকা তাঁরা তুলতে পারছেন না।বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার বড় একটি অংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে।

এর একটি কারণ শেখ হাসিনা ওয়াজেদের স্বৈরশাসনামলে ব্যাংক থেকে অর্থ লুটপাট। ছাত্রদের নেতৃত্বে ২০২৪ সালের আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তিনি ১৫ বছর ক্ষমতায় ছিলেন। দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ জমেছে। এসব ঋণের অনেকগুলোই আর ফেরত পাওয়া যাবে না। যাঁরা ব্যাংক চালাতেন, তাঁরাই ব্যাংক থেকে ঋণও নিয়েছেন, এমন ধনকুবেরদের কেউ কারাগারে, কেউ দেশ ছেড়ে পালিয়েছেন।এখন ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি।

তুলনায় ভারতে এই হার ১ দশমিক ৭ শতাংশ, পাকিস্তানে ৫ শতাংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর