মিয়াগস বুশ
কার্তিকের মাঝামাঝি হেমন্তের এক সোনাঝরা সকালে ঘর থেকে বেরিয়ে আট প্রকৃতিসখা মিলে ছুটলাম এক খুদে প্রকৃতিরাজ্য দর্শনে। মনের মধ্যে উঁকিঝুঁকি মারছে, সেখানে কী কী নতুন গাছ আর ফুলের দেখা পাব? কত-না ফুল রোজ ফোটে এ পৃথিবীর বুকে! তার কটাই-বা আমার দেখতে পাই, কটাই-বা চিনি?
এসব ভাবতে ভাবতেই মনে মনে গাইতে থাকলাম রবীন্দ্রনাথের পূজাপর্বের একটি গান: ‘নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে,/ তারি মধু কেন মনমধুপে খাওয়াও না?/ নিত্যসভা বসে তোমার প্রাঙ্গণে,/ তোমার ভৃত্যের সেই সভায় কেন গাওয়াও না?’নতুন নতুন ফুলের সন্ধান করার এক অদ্ভুত বিপজ্জনক নেশা পেয়ে বসেছে। প্রকৃতিবন্ধু আশিক দিদারের আমন্ত্রণে তার সবুজ রাজ্যে চলেছি আমরা।
বনশ্রী থেকে বাসে প্রথমে আতিক মার্কেট, তারপর সেখান থেকে অটোতে চড়ে ডেমরার খলাপাড়া বাজার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।