advertisement
advertisement

সত্যিই কি কৃষি ‘ধ্বংস’ হচ্ছে এবং ‘সব অটোওয়ালার দোষ’ 


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
সত্যিই কি কৃষি ‘ধ্বংস’ হচ্ছে এবং ‘সব অটোওয়ালার দোষ’ 

বাংলাদেশের কৃষিতে নারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

advertisement

বাংলাদেশে গ্রাম ও শহর, নারী ও পুরুষ, কৃষি বা অটোর পারস্পরিক সম্পূরক অর্থনীতি আছে। লোকসানি কৃষিতে খাদ্য উৎপাদন কীভাবে অব্যাহত থাকে, কাদের পাঠানো টাকায় কৃষিতে নতুন করে বিনিয়োগ হয়—এসব নিয়ে আমাদের বোঝাপড়া খুবই কম। লিখেছেন মাহা মির্জাঅর্থনীতিবিদেরা সারা জীবন বললেন, কৃষিতে জিডিপি কম, কৃষি থেকে লোক সরাও, গার্মেন্টসে লোক ঢোকাও।

এর মধ্যে শত শত কলকারখানা বন্ধ হয়েছে, ছাঁটাই হওয়া শ্রমিক দলে দলে অটো কিনেছে (বছরে ৪০ লাখ লিড-অ্যাসিড ব্যাটারি উৎপাদন করা দেশীয় ব্যাটারি কোম্পানিগুলো ১০ হাজার কোটি টাকার ব্যবসাও করে ফেলেছে। দলে দলে তরুণ প্রকৌশলীদের চাকরিও হচ্ছে)। অথচ এখন শুনি, অবিশ্বাস্য মুনাফা করা ব্যাটারি কোম্পানি নয়, বরং ‘এন্ড ইউজার’ অটোওয়ালাই নাকি কৃষি ও পরিবেশ ধ্বংসের জন্য দায়ী!

সবগুলারে কানে ধরে কৃষিতে ফেরত পাঠাও।কৃষি পরিসংখ্যানে গরমিল যেভাবে খাদ্যনিরাপত্তার জন্য ঝুঁকিবাম্পার ফলন, কৃষকের লস, অটোওয়ালার দোষ গত চার বছরে ঢাকায় মাইগ্রেশন বেড়েছে, অটোওয়ালা বেড়েছে, কিন্তু খাদ্য উৎপাদন কি কমেছে?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর