advertisement
advertisement

নিরাপত্তাশঙ্কায় গোপালগঞ্জে ৪ ট্রেনের চলাচল সাময়িক বন্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
নিরাপত্তাশঙ্কায় গোপালগঞ্জে ৪ ট্রেনের চলাচল সাময়িক বন্ধ

ট্রেন

advertisement

গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়ার প্রেক্ষাপটে গোপালগঞ্জ ও এই জেলা হয়ে অন্যান্য রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যাত্রী ও ট্রেনের নিরাপত্তার স্বার্থে আন্তনগর, কমিউটার ও লোকাল মিলিয়ে মোট চারটি ট্রেনের যাতায়াত স্থগিত অথবা রুট সংক্ষিপ্ত করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-বেনাপোল রুটের আন্তনগর ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ফরিদপুরের ভাঙা স্টেশনে আটকে যাওয়ার পর যাত্রা স্থগিত করা হয় এবং বৃহস্পতিবারও তা চলেনি। এছাড়া ঢাকা-গোপালগঞ্জ রুটের ‘অভিযাত্রী’ কমিউটার ট্রেনটি কাশিয়ানী পর্যন্ত গিয়ে ঢাকায় ফিরে আসার পর আজ আর চালানো হয়নি। অন্যদিকে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ও রাজবাড়ী-গোবরা লোকাল ট্রেন গোপালগঞ্জে না পাঠিয়ে কালুখালী পর্যন্ত সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জের বিভিন্ন স্টেশনে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এসে হুমকি দেওয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতির কারণে ট্রেন বন্ধ রাখতে স্থানীয় কর্মকর্তারা অনুরোধ জানিয়েছিলেন। পরিবেশ স্বাভাবিক হলে পুনরায় ট্রেনগুলো চলাচল শুরু করবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর