advertisement
advertisement

ইরানে আবার হামলা চালাতে ট্রাম্পকে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু, কী ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
ইরানে আবার হামলা চালাতে ট্রাম্পকে উসকানি দিচ্ছেন নেতানিয়াহু, কী ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্প, মোজতবা খামেনি ও বেনিয়ামিন নেতানিয়াহু

advertisement

ইসরায়েলের উগ্র ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর হামলা চালাতে উসকানি দিচ্ছেন। ইসরায়েল থেকে হামলার বিষয়ে প্রতিনিয়ত তাঁকে চাপ দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরানের সামরিক সক্ষমতা নিয়ে পাওয়া নতুন গোয়েন্দা তথ্য এবং দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে ইসরায়েলের ক্রমবর্ধমান চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে আবারও বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা খতিয়ে দেখছেন। কর্মকর্তারা জানান, ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।

ইসরায়েল বারবার দাবি করছে, ইরান সফলভাবে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভান্ডার পুনর্গঠন করছে এবং রাসায়নিক ও জৈব অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর