শ্রম অধিকার সুরক্ষায় আইন সংশোধন, শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রম সংস্কারে ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি হিসেবে ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।আগামী বছরের শুরুতে ডিএফসির একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর করার কথা রয়েছে।
এ সময় তারা সংশ্লিষ্ট খাত ও সম্ভাব্য প্রকল্প নিয়ে আলোচনা করতে পারে।নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিক আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।ওই কূটনীতিক জানিয়েছেন, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত বাণিজ্যিক স্বার্থও সুরক্ষিত হবে।গত সোমবার ডিএফসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে সংস্থাটির অর্থায়নের জন্য যোগ্য দেশ হিসেবে ঘোষণা করেছে।ওয়াশিংটনের ওই সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, শ্রম অধিকার সুরক্ষা ও শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির মূল্যায়ন করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের আগ্রহের প্রতিফলন ঘটেছে।এ সিদ্ধান্তের ফলে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, অবকাঠামো উন্নয়নে সহায়তা এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি।বাংলাদেশের শ্রম অধিকারের আগের পরিস্থিতির...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।