advertisement
advertisement

যোগ্যতা নয়, তোষামোদ!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
যোগ্যতা নয়, তোষামোদ!

অলংকরণ: মাসুক হেলাল

advertisement

একটি দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য তখনই শুরু হয়, যখন যোগ্য মানুষকে তার যোগ্যতার প্রমাণ দিতে হয়, অথচ অযোগ্য মানুষ তোষামোদ, ঘুষ, তদবির ও প্রতারণার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করে ফেলে। যেখানে সত্য বললে সুযোগ হারাতে হয়, আর মিথ্যা প্রশংসা করলে পুরস্কার মেলে, সেখানে শুধু ব্যক্তির মূল্যবোধ নয়, পুরো সমাজের নৈতিক ভিত্তিই দুর্বল হয়ে পড়ে।প্রশ্ন হলো, আমরা আসলে কেমন মানুষকে যোগ্য বলে স্বীকৃতি দিচ্ছি?

যার জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, সততা ও কর্মদক্ষতা আছে, নাকি যে কৌশলে ক্ষমতাবানদের মন জয় করে নিজের স্বার্থ আদায় করতে জানে?যোগ্যতা কি শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদে নির্ধারিত হয়? নিশ্চয়ই নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানুষের সর্বজনীন শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা, ইতিহাসবোধ, বিবেক, বিচারবুদ্ধি, মানবিকতা ও নৈতিকতার সমন্বয়েই প্রকৃত যোগ্যতা গড়ে ওঠে।

একজন মানুষের ডিগ্রি থাকতে পারে, কিন্তু তার মধ্যে সততা, দায়িত্ববোধ কিংবা স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা না-ও থাকতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর