পিউ রিসার্চ সেন্টার
বিশ্বের ধর্মীয় জনসংখ্যার মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন গবেষণা। আগামী কয়েক বছরেই বদলে যেতে পারে এ মানচিত্র। জন্মহার, বয়স, অভিবাসন ও ধর্মীয় পরিচয় পরিবর্তন হবে এ রূপান্তরের প্রধান কারণ। ২০৩৫ সালের মধ্যে বিশ্বে বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা।বহু শতাব্দী ধরে খ্রিষ্টধর্ম বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। কিন্তু ২০৩৫ সালের মধ্যেই সংখ্যায় খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবেন মুসলিমরা।
পিউ রিসার্চ সেন্টারের নতুন এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটির পূর্বাভাসে বলা হয়েছে, দুই ধর্মের অনুসারীই বাড়ছেন, তবে মুসলিমরা বাড়ছেন দ্রুতগতিতে।
বর্তমান প্রবণতা চলতে থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিম থাকবেন ৩৬০ কোটির বেশি, আর খ্রিষ্টান ৩০০ কোটির কিছু কম।যে গবেষণা প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে, সেটির শিরোনাম ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’।গতকাল বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত ১৭ অংশের এ প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত—৫০ বছরে সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর আকার ও ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে।গোষ্ঠীগুলো হলো মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন না এমন মানুষ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।