advertisement
advertisement

চলমান মজুরি আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির হয়েছে: বিজিবিএ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
চলমান মজুরি আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির হয়েছে: বিজিবিএ

রাজধানীর উত্তরায় নিজেদের কার্যালয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া, এমদাদুল হক মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন

advertisement

তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলনে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতারা।বিজিবিএর নেতারা বলেছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে প্রতিদিন এই ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে।

এ ক্ষতির নেতিবাচক প্রভাব শুধু তৈরি পোশাকশিল্পেই সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস ও সংশ্লিষ্ট অন্যান্য খাতসহ সামগ্রিক অর্থনীতিতে পড়বে।রাজধানীর উত্তরায় বিজিবিএর কার্যালয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া, এমদাদুল হক মিয়াজী প্রমুখ।লিখিত বক্তব্যে বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মজুরি বৃদ্ধির দাবি অত্যন্ত যৌক্তিক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর